গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ১৫:০১আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৭:১০

গার্মেন্টস শ্রমিক কর্মচারী পরিষদের সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা (ছবি: সাদ্দিফ অভি) পোশাক প্রস্তুতকারী কারখানার শ্রমিকদের জীবনমানসহ সবদিক ভেবে তাদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। এ নিয়ে রবিবার (১১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন হয়েছে বলে জানান জি-স্কপের যুগ্ম আহ্বায়ক নাঈমুল হাসান জুয়েল। তার অভিযোগ, ‘মজুরির কথা তুললেই মালিকরা বলেন—বেতন বাড়ালে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। এটা শ্রমিকদের তিক্ত অভিজ্ঞতা।’

গার্মেন্টস পণ্যের বিশ্ববাজারে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। বিশ্বের সব গার্মেন্টস পণ্যের বড় বাজার ইউরোপ, আমেরিকা, কানাডাসহ ধনী দেশগুলোতে। তাই জি-স্কপের যুগ্ম আহ্বায়ক প্রশ্ন রাখেন, ‘অন্যান্য দেশ বেশি বেতন দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে আমরা কেন পারবো না? আমরা সবাই জানি, বাংলাদেশের শ্রমিকদের মজুরি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম।’

বিশ্বব্যাপী বেতন নির্ধারণের ক্ষেত্রে কিছু মানদণ্ড বিবেচনা করা হয় বলেও উল্লেখ করেছে জি-স্কপ। সংগঠনটির নেতাদের ভাষ্য, ‘বাংলাদেশের শ্রম আইনের ১৪১ ধারা অনুযায়ী ১০টি মানদণ্ডের কথা বলা আছে। সরকারি পে-স্কেল নির্ধারণের ক্ষেত্রে এসব মানদণ্ড মেনে চলা হয়। সেই মানদণ্ড অনুযায়ী আমরা গার্মেন্টস শ্রমিকদের বেতন ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানাই।’

বক্তারা উল্লেখ করেন—‘বাংলাদেশে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এক গবেষণায় দেখা গেছে, বর্তমান বাজার দর অনুযায়ী একজন গার্মেন্ট শ্রমিকের কমপক্ষে ১৭ হাজার ৮৩৭ টাকা মাসিক আয় থাকা প্রয়োজন।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অক্সফামের জরিপ অনুযায়ী, বাংলাদেশে শ্রমিকদের বেতন হতে হবে ২০ হাজার ৬৬৪ টাকা। বক্তাদের কথায়, ‘গার্মেন্টস শ্রমিকদের কায়িক শ্রমের পরিমাণ অন্য শ্রমিকদের তুলনায় কম নয়। শরীর ঠিক রেখে কাজ করতে গেলে সঠিক পুষ্টি গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু বর্তমান বেতন দিয়ে তা একেবারেই সম্ভব নয়। খাদ্যদ্রব্য ছাড়াও বাড়ি ভাড়া, শিক্ষা-চিকিৎসা খরচ, বিদ্যুতের দামে ঊর্ধ্বগতি রয়েছে। এগুলো মেটাতে গেলে বেতন বৃদ্ধি যৌক্তিক ও আবশ্যক।’

সংবাদ সম্মেলন শেষে মজুরি নির্ধারণ বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করে পাঁচ সদস্যের একটি দল। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসানের সভাপতিত্বে এ সময় আরও ছিলেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল ওয়াহেদ, জি-স্কপের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব বুলবুল, শাহ মো. আবু জাফর, এম শাহাদাত হোসেন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রমুখ।

/এসও/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম