আহমেদ ফয়সালের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বৈশাখী টেলিভিশন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ মার্চ ২০১৮, ০৫:৩৪আপডেট : ১৪ মার্চ ২০১৮, ০৭:১৩

আহমেদ ফয়সাল বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহমেদ ফয়সাল কাঠমান্ডুতে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মার্চ) বৈশাখী টেলিভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহমেদ ফয়সাল ১১ মার্চ থেকে পাঁচ দিনের ছুটি নেন। সে কারণে দুর্ঘটনায় তার মৃত্যুর খবর সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেননি। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেসবুক পোস্টে দেওয়া নিহতের তালিকায় ফয়সালের নাম ছিল। মঙ্গলবার সংবাদ বিভাগের দুজন কর্মীকে নেপালে পাঠালে তারা জানান, হাসপাতালসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে আহমেদ ফয়সাল নামের কাউকে পাননি। ফলে তারা নিশ্চিত হন, ফয়সাল বিমানের নিহত যাত্রীদের মধ্যে রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহমদ ফয়সাল ২০১২ সালে বৈশাখী টেলিভিশনে যোগ দিয়েছিলেন। প্রথমে তিনি প্রযোজনা বিভাগে কাজ করতেন। ২০১৪ সাল থেকে সংবাদ বিভাগে প্রতিবেদক হিসেবে কাজ করছিলেন। তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আহমদ ফয়সালের গ্রামের বাড়ি শরীয়তপুর। বোনের সঙ্গে তিনি ঢাকায় থাকতেন।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান