শনাক্ত করা লাশ পেতে কমপক্ষে চার দিন লাগবে: মাশফি বিনতে শামস

শরীফুল ইসলাম, কাঠমান্ডু থেকে
১৪ মার্চ ২০১৮, ১৪:৪১আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৭:৩৩

মাশফি বিনতে শামস নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের শনাক্ত করা গেছে তাদের লাশ ফেরত দিতে কমপক্ষে চার দিন সময় লাগবে। এর মধ্যে তিন দিন লাগবে ময়নাতদন্ত শেষ করতে। আর একদিন লাগবে লাশ শনাক্ত করতে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বুধবার সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, লাশ ফেরত নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্তারিত জানানো হবে। এজন্য হতাহতদের স্বজনদের নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হতে বলেছেন তিনি।

এদিকে, নিহত ব্যক্তিদের স্বজনদের লাশ দেখতে না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বেশ কয়েকটা বডি (মৃতদেহ) দেখেছি। এসব মৃতদেহের প্রায় ৮০ ভাগই পুড়ে গেছে। তাদের আইডেন্টিফাই করা কঠিন হবে। লাশগুলোর অবস্থা খুবই হরিবল (ভয়ঙ্কর)। তাই সেগুলো দেখতে দেওয়া হচ্ছে না।’

প্রসঙ্গত, সোমবার চারজন ক্রু ও ৬৭ যাত্রী, সব মিলিয়ে ৭১ জন আরোহী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন। আহত আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

ছবি: রাজীব ধর

 

আরও পড়ুন:

লাশ হস্তান্তরে দীর্ঘসূত্রিতার আশঙ্কা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলো ইউএস বাংলা

 

বৃহস্পতিবার সারাদেশে শোক

 

/ ইউআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান