সবজি রফতানিতে নিম্নমুখী প্রবণতায় সংসদীয় কমিটির উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৮:৫১আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৯:০৪

সংসদীয় কমিটির বৈঠক সম্প্রতি সবজি, ফলমূল ও ফুল রফতানিতে নিম্নমুখী প্রবণতায় উদ্বেগ জানিয়েছে সংসদীয় কমিটি। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করে বিদেশে বাংলাদেশি কৃষি পণ্যের হারানো বাজার পুনরুদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার (১৫ মার্চ) সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদীয় কমিটির সভাপতি মকবুল হোসেন এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কমিটির সদস্য আব্দুল মান্নান, মো. মামুনুর রশীদ কিরন, এ কে এম রেজাউল করিম তানসেন ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি অংশ নেন।
বৈঠকে ‘বালাই নাশক বিল ২০১৮’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই বিল প্রয়োজনীয় সংশোধনসাপেক্ষে সংসদে পেশের জন্য চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়।
এ ছাড়া, বৈঠকে কৃষিকাজে সেচের ক্ষেত্রে সরকার যে ভর্তুকি দিচ্ছে, তার সুফল যেন কৃষকরা পেতে পারেন তা নিশ্চিত করার জন্য সার্বিক সহযোগিতা প্রদানের পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন-
৩৬তম বিসিএস: ২৮৪ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ
এ বছরই কারা ও সংশোধনমূলক সেবা আইন হতে পারে: আইনমন্ত্রী

/ইএইচএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান