৩৬তম বিসিএস: ২৮৪ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৮:২৫আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৫৪

পিএসসি (ছবি- সংগৃহীত)

৩৬তম বিসিএসের নন-ক্যাডারের অপেক্ষমাণ তালিকা থেকে ২৮৪ জনকে বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৫ মার্চ) পিএসসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, পিএসসির ওয়েবসাইটেও এই তালিকা প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা কর্মকর্তা পদে ১০২ জন, উপজেলা সহকারী প্রকৌশলী পদে ২৫ জন, রেল মন্ত্রণালয়ের সহকারী সার্জন পদে ১৮ জনসহ ৪৪টি পদে ২৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত শূন্যপদের চাহিদার প্রেক্ষিতে ৩৬তম বিসিএসের ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন–এমন প্রার্থীদের মধ্যে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়। এক্ষেত্রে ৩৬তম বিসিএস প্রার্থীদের অর্জিত মেধাক্রম ও কোটা পদ্ধতির ভিত্তিতে ১ম শ্রেণির পদে নিয়োগের জন্য কমিশন সুপারিশ করেছে। প্রথম শ্রেণির পদের সুপারিশ সম্পন্ন হয়েছে। এখন ২য় শ্রেণির পদে সুপারিশ করা হবে।

তিনি আরও জানান, নন-ক্যাডারে তিন হাজার ৩০৮ জন প্রার্থীর মধ্যে দুই হাজার ৬৫০ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদের জন্য আবেদন করেন।

/আরএআর/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী