জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামীকাল শনিবার ১৭ মার্চ দেশের সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের জারি করা এক প্রজ্ঞাপনে শিশু দিবস উপলক্ষে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। এছাড়াও ওই দিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে হাসপাতালগুলোতে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা সভা আয়োজনের জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও ১৭ মার্চ সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: বাসস।








