বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকে গুণগত মান বজায় রাখতে মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ মার্চ ২০১৮, ১৬:৫৭আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৭:৩৪

‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’-এর তৃতীয় ও ‘বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার নার্সিং’-এর প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকে শিক্ষার গুণগত মান বজায় রেখে উপযুক্ত চিকিৎসক গড়ে তুলতে যথাযথ পাঠ্যক্রম অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বেসরকারি খাতেও মেডিক্যাল কলেজ হচ্ছে। তবে, সেক্ষেত্রে আমি বলবো, তাদের একটু নজর দেওয়া দরকার, শিক্ষার মানটা যথাযথ আছে কিনা। কারিকুলামগুলো ঠিকমতো আছে কিনা, সেদিকেও একটু বিশেষভাবে নজর দিতে হবে।’ রবিবার সকালে রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’-এর তৃতীয় ও ‘বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার নার্সিং’-এর প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী চিকিৎসা ক্ষেত্রে সিঙ্গাপুরের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ‘আমাদের চিকিৎসকদের আরও উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য আমরা বিদেশে পাঠাতে চাই।’ তিনি বলেন, ‘আমার এটাই প্রশ্ন, যদি অন্য দেশ পারে তবে আমরা পারবো না কেন? আমাদের মেধা বা জ্ঞান কোনোটিরই অভাব নেই। তবে, সুযোগের অভাব ছিল। যেটি আমরা এখন করে দিচ্ছি।’

শিক্ষার মানের প্রতি নজর দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের বই লেখার প্রতিও মনোনিবেশ করার আহ্বান জানান। মেডিক্যাল সাইন্স এখন অনেক এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সরকার-প্রধান বলেন, ‘আর এসব বই এত দামি, সবার পক্ষে তা কেনা সম্ভব নয়। কাজেই আমার মনে হয় আপনাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে। মন্ত্রণালয় থেকেও এটার উদ্যোগ নেওয়া উচিত। প্রত্যেকটি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য লাইব্রেরিটা একান্তভাবে প্রয়োজন।’

প্রধানমন্ত্রী এ সময় নতুন নতুন রোগের পাশাপাশি নতুন নতুন যে প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চিকিৎসক সমাজের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সচিব ডা. সিরাজুল হক খান ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বক্তব্য রাখেন। সূত্র: বাসস

/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের