হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে গণভবনে দেখা করবেন প্রধানমন্ত্রী: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১৮:৪৯আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৮:৫৮

 

ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ইউএস-বাংলা কী দেবে, তা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্র ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘হতাহতদের পরিবারের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরিই দেখা করবেন। যার যা প্রয়োজন, প্রধানমন্ত্রী তাই দিয়ে সহায়তা করবেন।’সোমবার বিকেলে আর্মি স্টেডিয়ামে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ জনের জানাজা শেষে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন,  শিগগিরি বাকি তিনজনের লাশ নিয়ে আসা হবে। তাদের ময়নাতদন্ত শেষ হলে নিয়ে আসবো।  এটা একটু সময়সাপেক্ষ ব্যাপার। তবে যত দ্রুত সম্ভব লাশ নিয়ে আসা হবে।’

উল্লেখ্য, ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৪৯ আরোহীর মৃত্যু হয়, যাদের মধ্যে চার পাইলট-ক্রুসহ ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২৩ জনকে শনাক্ত করে আজ দেশে নিয়ে আসা হয়। এদিকে, রবিবার পর্যন্ত এ ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে ৬ জন দেশে ফিরেছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তারা হলেন- শাহরিন আহমেদ মুমু, মেহেদী হাসান, সাঈদা কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি, রাশেদ রুবায়েত ও শাহিন ব্যাপারী। বাকি চার জন সিঙ্গাপুর, নেপাল ও ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

/এসজেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম