ব্রেইন ছাড়া সবকিছুই কাজ করছে পাইলট আবিদের স্ত্রী’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১২:০৪আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৬:২৩

পাইলট আবিদ ও তার স্ত্রী আফসানা (ছবি- ফেসবুক থেকে নেওয়া) নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানার অবস্থা এখনও সংকটাপন্ন। তার লাইফ সাপোর্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ব্রেইন ছাড়া আফসানার শরীরের সবকিছুই কাজ করছে বলেও জানিয়েছেন তারা।

নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, ‘আফসানার বায়োক্যামিকেল প্যারামিটারে পরিবর্তন এসেছে। তার সোডিয়াম লেভেল বেড়ে গেছে। এইটা এই মুহূর্তে একমাত্র শঙ্কার কারণ। আজ বুধবার (২১ মার্চ) সকালে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আমরা লাইফ সাপোর্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার অবস্থা অপরিবর্তিত। ব্রেইন ছাড়া সবকিছুই কাজ করছে তার।’

এর আগে মঙ্গলবারও চিকিৎসকরা জানিয়েছিলেন, আফসানার হার্ট, কিডনি, লিভারসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। তার ব্লাডপ্রেসার স্বাভাবিক আছে।

মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় রবিবার সকালে আফসানাকে বাসা থেকে উত্তরার একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে নিউরোসায়েন্সে আনা হয়। রবিবার রাত ১১টার দিকে আফসানা আবার স্ট্রোক করেন। তার অবস্থা ক্রিটিক্যাল দেখে আবার অপারেশন করেন চিকিৎসকরা। অপারেশনের পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিস থাকায় তার অবস্থা আরও জটিল।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন পাইলট আবিদ সুলতান। সোমবার তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

আরও পড়ুন- পাইলট আবিদের স্ত্রী আফসানার অবস্থা এখনও সংকটাপন্ন

/এসও/এফএস/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম