পাইলট আবিদের স্ত্রী আফসানার অবস্থা এখনও সংকটাপন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১২:০০আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:২৫

পাইলট আবিদ ও তার স্ত্রী আফসানা (ছবি: ফেসবুক থেকে নেওয়া) নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার থেকে তিনি রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তবে তার হার্ট, কিডনি, লিভারসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

আফসানার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে মঙ্গলবার (২০ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে নিউরোসায়েন্স হাসপাতালের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। হাসপাতালের যুগ্ম পরিচালক প্রফেসর বদরুল আলম সাংবাদিকদের জানান, ‘আফসানার অবস্থা সংকটাপন্ন। তবে তার হার্টবিট আছে। কিডনি, লিভার সবই কাজ করছে। ব্লাডপ্রেসার ১২০ বাই ৮০। আমরা তার চিকিৎসা চালিয়ে যাবো। শরীর স্বাভাবিকভাবে চলছে, আমরা তো তাকে মৃত বলতে পারি না। তবে এই মুহূর্তে তাকে বাইরে কোথাও নেওয়া সম্ভব না।’ ব্রেইনের চাপ কমানোর জন্য আফসানার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে বলেও জানান তিনি। 

মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় রবিবার সকালে আফসানাকে বাসা থেকে উত্তরার একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে নিউরোসায়েন্সে আনা হয়। রবিবার রাত ১১টার দিকে আফসানা আবার স্ট্রোক করেন। তার অবস্থা ক্রিটিক্যাল দেখে আবার অপারেশন করেন চিকিৎসকরা। অপারেশনের পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা সংকটাপন্ন। ডায়াবেটিস থাকায় অবস্থা আরও জটিল বলেও জানান তারা।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন পাইলট আবিদ সুলতান। সোমবার তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

আরও পড়ুন-

পাইলট আবিদের স্ত্রী লাইফ সাপোর্টে

পাইলট আবিদ সুলতানের স্ত্রী নিউরোসায়েন্সের আইসিইউতে

/এসও/এফএস/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের