বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চরমপন্থীদের ঠেকানোর বিষয়ে জেনেভায় ইবিএফ সম্মেলন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ২২:১১আপডেট : ২৫ মার্চ ২০১৮, ২২:১৩

 



ইবিএফ ‘সাম্প্রদায়িক চরমপন্থীদের প্রতিরোধে বাংলাদেশ ও ইউরোপীয় প্রেক্ষিত’ বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের দফতরে গত বৃহস্পতিবার (২২ মার্চ) ইউরোপীয় বাংলাদেশ ফোরামের (ইবিএফ) উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


সম্মেলনে বক্তারা বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক চরমপন্থা ও জঙ্গিবাদের বিস্তারে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশে এবং দেশের বাইরে বিশেষভাবে তরুণ প্রজন্মের মধ্যে মৌলবাদ ও চরমপন্থার বিস্তারে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোকে দায়ী করেন তারা। এছাড়া এশিয়ার বিভিন্ন দেশে চরমপন্থী সন্ত্রাসী তৎপরতা উসকে দিতে অর্থায়নের অভিযোগ তোলা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিরুদ্ধে। সম্মেলনে বক্তারা এ ধরনের সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে ধর্মনিরপেক্ষ সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইবিএফের ভাইস প্রেসিডেন্ট বিকাশ চৌধুরী বড়ুয়া। সম্মেলনে সভাপতিত্ব করেন নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘দ্য হেগ পিস’-এর পরিচালক ইয়াকব দে ইয়ঙ্গে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলজিয়ামভিত্তিক সংগঠন ‘দক্ষিণ এশিয়া গণতান্ত্রিক ফোরাম’-এর গবেষণা পরিচালক ড. জিগফ্রিড ও ভোলফ, জেনেভাভিত্তিক সংগঠন ‘আর্থ ফোকাস ফাউন্ডেশন’-এর ভাইস প্রেসিডেন্ট নিকোলা স্পাফোর্ড ফুরি, জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক বিভাগ–ডিইএসএ’র প্রাক্তন পরিচালক ও মুখ্য অর্থনীতিবিদ প্রফেসর ড. ভিলেম ফন ডের খেস্ট এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন-এর এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
সম্মেলনে আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন বেসরকারি একাত্তর টেলিভিশনের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান, হেলথ টেক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ব্রাসেলস ঢাকা সলিডারিটি ফর পিস কমিটির (বিডিএসপিসি) সমন্বয়কারী এম এম মুর্শেদ, জেনেভাভিত্তিক ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির চেয়ারম্যান সর্দার শওকত আলী কাশ্মিরি, মানবাধিকারকর্মী ও সাংবাদিক নাসির আজিজ খান এবং বালুচ ভয়েস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুনির মেঙ্গাল।
সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলোর এবং আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন ইবিএফ’র প্রেসিডেন্ট আনসার আহমেদ উল্লাহ। সম্মেলনের অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান ইবিএফ’র সুইজারল্যান্ড সমন্বয়কারী খলীলুর রহমান।

/পিএইচসি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান