৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজদের সুযোগ করে দিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ১৬:৩৪আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৬:৪২

ওবায়দুল কাদের (ফাইল ছবি) বিএনপি তাদের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজদের দলে স্থান পাওয়ার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি তাদের দলের গঠনতন্ত্র সংশোধন করে ৭ ধারা বাতিল করেছে। ওই ধারা অনুযায়ী ‘দুর্নীতিবাজ ও উন্মাদ’ ব্যক্তিরা দলের প্রাথমিক সদস্য ও নির্বাচনের অযোগ্য ছিলেন। কিন্তু তারা এ ধারাটি বাতিল করে দুর্নীতিবাজদের দলে স্থান পাওয়ার সুযোগ করে দিয়েছে।”
বুধবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা পাওয়ায় খালেদা জিয়া ও তারেক রহমান দলের দায়িত্বে থাকতে পারেন কি না। এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “নৈতিকতার দিক থেকে দলের প্রধান হওয়ার সুযোগ তাদের নেই। কিন্তু বিএনপির গঠনতন্ত্রের যে ধারায় ‘দুর্নীতিবাজ ও উন্মাদ’ ব্যক্তিদের দলে স্থান পাওয়ার সুযোগ বন্ধ করা হয়েছিল, সেই ৭ ধারা সংশোধন করেছে দলটি। এতে দুর্নীতিবাজদের দলে স্থান পাওয়ার সুযোগ হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমি মির্জা ফখরুলের কাছে বারবার জানতে চেয়েছি, কেন আপনারা ৭ ধারা বাতিল করলেন? আমি কোনও উত্তর পাইনি।’
বিএনপিকে সভা-সমাবেশ করার অনুমতি না দেওয়ার অভিযোগকে অবান্তর দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘গতকালও তারা স্বাধীনতা দিবসের র্যা লি করেছে। অথচ যানজট হবে বলে আমরা সরকারি দল এই র্যা লি করিনি। অনুমতি না দিলে এই র্যা লি তারা কীভাবে করলো?’
বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, সেটি ডিএমপি কমিশনারের ব্যাপার। তারা বিএনপির সমাবেশকে নিরাপদ মনে করলে অনুমতি দেবে, নিরাপদ মনে না করলে অনুমতি দেবে না। এই সমাবেশের অনুমতি দেওয়া না দেওয়া নিয়ে আমরা বেকায়দায় আছি। অনুমতি দিলে বলে, সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে। আবার অনুমতি না দিলে বলে, দেশে গণতন্ত্র নাই।’
আরও পড়ুন-

‘বিএনপিকে নিয়ে খুব বেকায়দায় আছি’
রাস্তাঘাটের প্রসব বেদনা চলছে: ওবায়দুল কাদের
‘দেশ কে চালাবে, মির্জা ফখরুল সাহেব নাকি খালেদা জিয়া?’

/এসআই/এসএসএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান