‘বিএনপিকে নিয়ে খুব বেকায়দায় আছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ১৩:৪১আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৬:১৪

ওবায়দুল কাদের বিএনপিকে নিয়ে সরকার খুব বেকায়দায় আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিলে বলে সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে। আবার অনুমতি না দিলে বলে দেশে গণতন্ত্র নাই। এখন আপনারাই বলেন বিএনপিকে নিয়ে আমরা কী করি!’
বুধবার (২৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ব্রিফিংয়ে সাংবাদিকরা সেতুমন্ত্রীকে প্রশ্ন করেন—বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেবেন কিনা। এ প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা, সেটি ডিএমপি কমিশনারের ব্যাপার। তারা বিএনপির সমাবেশকে নিরাপদ মনে করলে অনুমতি দেবে, নিরাপদ মনে না করলে অনুমতি দেবে না। এই সমাবেশের অনুমতি দেওয়া না দেওয়া নিয়েই আমরা বেকায়দায় আছি। অনুমতি দিলে বলে সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে। আবার অনুমতি না দিলে বলে দেশে গণতন্ত্র নাই।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘সরকারকে বাধ্য করতে গত ৯ বছরে ৯ মিনিটের জন্যও বিএনপি কিছু করে দেখাতে পারেনি। তাদের শাসনামলেও আমাদের এমন দিন গেছে, আমরা আমাদের পার্টি অফিসের সামনে পর্যন্ত দাঁড়াতে পারিনি।’
বিএনপিকে সভা-সমাবেশ করার অনুমতি না দেওয়ার অভিযোগকে অবান্তর দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘গতকালও তারা স্বাধীনতা দিবসের র‌্যালি করেছে। অথচ যানজট হবে বলে আমরা সরকারি দল এই র‌্যালি করিনি। অনুমতি না দিলে এই র‌্যালি তারা কীভাবে করলো?’
সেতুমন্ত্রী বলেন, ‘মানুষ এখন ইলেকশনের মুডে আছে, আন্দোলনের মুডে নয়। লিপ সার্ভিস দিয়ে এখন আর ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে উন্নয়ন দেখাতে হয়, কাজ দেখাতে হয়। বিএনপির এমন কোনও কাজ নাই যা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে।’
আরও পড়ুন-
রাস্তাঘাটের প্রসব বেদনা চলছে: ওবায়দুল কাদের

/এসআই/এসএসএ/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের