রাজধানীতে অ্যাসিড সন্ত্রাসের শিকার গৃহবধূ আকলিমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১৪:১১আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৪:২১

এসিড নিক্ষেপ রাজধানীর হাজারীবাগ ঝাউচড় এলাকায় আকলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন। আজ সোমবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।

দগ্ধ অবস্থায় আকলিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া একথা জানিয়েছে।

আকলিমার স্বামী জোবায়ের হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বাসা থেকে মেয়ে আদিবাকে নিয়ে শাহজাহান মার্কেটের পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় এক যুবক এসিড ছুড়ে মারে। এসময় আকলিমার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে যুবকটি পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, সুমি নামের এক দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা আছে। সোমবার সকালে ঝাউচড় শাহজাহান মার্কেটের সামনে সুমির বাসার পাশে তার স্ত্রী অ্যাসিড সন্ত্রাসের স্বীকার হয়েছেন। ধারণা করছি, সুমি কোনও লোক দিয়ে আকলিমাকে এসিড ছুড়ে মারে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, আকলিমার ডান চোখ, গলা, ঘাড়সহ ঝলসে গেছে। তার শরীরের পাঁচ শতাংশ বার্ন হয়েছে। তাকে চক্ষু বিভাগে পাঠানো হবে।

/টিওয়াই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু