‘আসুন সবাই মিলে দেশটা গড়ে তুলি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৫:৩৮আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৭:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন। (ছবি-ফোকাস বাংলা)

সবাই মিলে দেশটাকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে কুমিল্লায় দুটি রেলওয়ে ওভারপাসসহ চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, আসুন সবাই মিলে দেশটা গড়ে তুলি। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্প চারটি উদ্বোধন করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদফতরের অধীন সদ্যসমাপ্ত চার প্রকল্প হলো—কোম্পানীগঞ্জ-মুরাদনগর-হোমনা মহাসড়ক ও গৌরীপুর-হোমনা সেতু এবং কুমিল্লা শহরের শাসনগাছায় রেলওয়ে ওভারপাস ও পদুয়ারবাজার রেলওয়ে ওভারপাস। উদ্বোধনের মাধ্যমে প্রকল্পগুলো যান ও জনচলাচলের জন্য খুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ কাজগুলোর মাধ্যমে সড়ক ও জনপদের উন্নয়ন মাইলফলক স্পর্শ করলো। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।

/পিএইচসি/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম