সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ২৩:১১আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ২৩:১৪

সংসদ অধিবেশন (ফাইল ছবি) পাঁচ কার্যদিবসের মধ্য দিয়ে সংসদের ২০তম অধিবেশন শেষ হলো বৃহস্পতিবার (১২ এপ্রিল)। সংসদের এ অধিবেশন শুরু হয়েছিল গত ৮ এপ্রিল। রাতে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশন শেষ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সমাপনী ভাষণে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এর আগে অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
এবারের অধিবেশনে মোট বিল পাস হয়েছে পাঁচটি। কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ১৩০টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ছয়টি গৃহীত এবং গৃহীত নোটিশের মধ্যে চারটি সংসদে আলোচিত হয়। ৭১-এর ক বিধিতে ৫৮টি নোটিশ আলোচনা হয়। অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৬৩টি প্রশ্ন পাওয়া যায়।এর মধ্যে ১৩টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা।
অধিবেশনে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল ও সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল উত্থাপিত হয়।

/পিএইচসি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী