একই কেন্দ্রে দুই রকম প্রশ্নে শুরু এইচএসসি পরীক্ষা, পরে সংশোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৮, ০৬:৩৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ০৬:৪১

একই কেন্দ্রে দুই রকম প্রশ্নে শুরু এইচএসসি পরীক্ষা, পরে সংশোধন রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় দুই রকম প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এই কেন্দে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণের পর বিষয়টি জানাজানি হলে তা পরিবর্তন করা হয়। এ ঘটনায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি স্বীকার করে কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ নাজনিন ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরে সংশোধন করা হয়েছে।’ প্রশ্নপত্র পরিবর্তনের মতো ভুল কিভাবে হলো জানতে চাইলে তিনি বলেন, ‘যেভাবে প্রশ্ন পেয়েছি। সেভাবেই দিয়েছি। পরে সংশোধন করা হয়।’

তবে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সেট কোড ভুল করে করে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। এতে সমস্যা হয়নি বলে কেন্দ্র থেকে বোর্ডকে জানানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভুল করে দুই সেট প্রশ্ন দেওয়া দিয়েছিল। এতে শিক্ষার্থীদের কোনও সমস্যা হবে না।’  

এদিকে এই ঘটনায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মির্জা আব্বাস মহিলা কলেজের সহকারী অধ্যাপক মমতাজ বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা জীববিজ্ঞান প্রথমপত্রের বহু নির্বাচনি পরীক্ষার মিশ্র সেট (এমসিকিউ-১ ও এমসিকিউ- ২) ব্যবহার করেছেন। দায়িত্বে অবহেলা ও পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুসরণ না করায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। 

আদেশে সহকারী অধ্যাপক মমতাজ বেগমকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।       

পরীক্ষার্থীরা জানান, সকাল ১০টায় প্রশ্নপত্র হাতে পেয়ে শিক্ষার্থীরা পরীক্ষা শুরু করলে ধরা পড়ে ভিন্ন ভিন্ন পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র ভিন্ন রকম। জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় কেউ লাও সেট পেয়েছে আবার কেউ ওলকপি সেট প্রশ্নপ্রত্র পেয়েছে। পরীক্ষার্থী শিরিন (ছদ্মনাম) জানান, আমাকে ওলকপি দেওয়ার পর পাল্টে লাও দেওয়া হয়, আবার পাল্টে ওলকপি দেওয়া হয়। এতে ২০ মিনিটের বেশি সময় নষ্ট হয়েছে। সময় বাড়িয়ে দেওয়া হয়েছে মাত্র ১০ মিনিট। আমি এমসিকিউ প্রশ্নের উত্তর করার আর সময় পাইনি।

 

/এসএমএ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম