নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে: আমু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১৬:২২আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৬:৩২

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, ‘পদ্মা সেতু ও পায়রা সমুদ্র বন্দর হলে এদেশ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় শিল্পাঞ্চল। তাই উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে।’

শুক্রবার ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমু বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নারীরাও ভূমিকা রাখছে। তারাও আর পিছিয়ে নেই। আওয়ামী লীগের যে কোনও কমিটিতে নারীদের সুযোগ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগই একমাত্র দল যেখানে নারীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। বাংলাদেশ আজ ৩৬ হাজার কোটি টাকায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে। দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর হচ্ছে।’ খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম