২৫ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৮, ১৫:৫৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৬:০৭

নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন

জাতীয় সংসদের ২৫টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। সোমবার সংসদীয় আসনের  সীমানা পুনর্বিন্যাস বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

এসময় তিনি জানান, ৩০০ সংসদীয় আসনের মধ্যে তারা ২৫টিতে পরিবর্তন এনেছেন। তবে ঢাকার কোনও সংসদীয় আসনে কোনও পরিবর্তন আসেনি।

এর আগে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ এসব আসনে যে পরিবর্তন আনা হচ্ছে তা তুলে ধরেন।

যেসব আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো: নীলফামারী ৩ ও ৪, রংপুর ১ ও ৩, কুড়িগ্রাম ৩ ও ৪, সিরাজগঞ্জ ১ ও ২, খুলনা ৩ ও ৪, জামালপুর ৪ ও ৫, নারায়ণগঞ্জ ৪ ও ৫, সিলেট ২ ও ৩, মৌলভীবাজার ২ ও ৪, ব্রাহ্মণবাড়িয়া ৫ ও ৬, কুমিল্লা ৯ ও ১০ এবং নোয়াখালী ৪ ও ৫।

উল্লেখ্য, সীমানা পুনর্নির্ধারণে ৪০টি সংসদীয় আসনে পরিবর্তন এনে ১৪ মার্চ সরকারি গেজেট প্রকাশ করে। ওই খসড়ার ওপর নির্বাচন কমিশন থেকে দাবি, আপত্তি বা সুপারিশ চাওয়া হলে ৬০ আসনে ৬ শতাধিক আবেদন পড়ে। কমিশন পরে এসব আসনে শুনানি শেষে ২৫টিতে চূড়ান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। খসড়ায় ঢাকার একাধিক আসনে পরিবর্তনের সুপারিশ এলেও কোনও আসনেই পরিবর্তন আনা হয়নি।

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ জানিয়েছেন, পুনর্বিন্যাসকৃত ২৫টি আসনসহ সংসদীয় ৩০০ আসনের গেজেট প্রকাশ করবে কমিশন।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম