শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও যে কোনও মোবাইলে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
কারিগরি বোর্ডের ফল জানতে ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এছাড়াও www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।
তবে বোর্ড থেকে ফলাফলের কোনও হার্ডকপি সরবরাহ করা হবে না। বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দফতর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সূত্রে জানা গেছে।
টেলিটক থেকে আগামী ৭-১৩ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। এ আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইযেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে।
আবেদনে রাজি থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।
আরও পড়ুন:
বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা, এগিয়ে ছেলেরা
প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, এসএসসিতে পাসের হার ৭৭.৭৭
বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার খানিকটা কমেছে
‘অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই, অনুপ্রাণিত করতে হবে’
সিলেটে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫
এমসিকিউ তুলে দিতে শিগগিরই কমিটি
যশোরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫








