বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা, এগিয়ে ছেলেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৩:৩৮আপডেট : ০৬ মে ২০১৮, ১৩:৫০

ফল প্রকাশ গতবারের চেয়ে এবার জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবছর এই সংখ্যা ছিল ১ লাখ চার হাজার ৭৬১ জন। অর্থাৎ এবার প্রায় ৬ হাজার জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে।

রবিবার (৬ মে) দুপুর ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরেন। এসময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছরে ১০ শিক্ষা বোর্ড থেকে ১০ লাখ ২২ হাজার ৩২০ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭ লাখ ৮৪ হাজার ২৪৫ জন। ছেলেদের পাসের হার ৭৬.৭১ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৮.৮৫ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের গড় পাসের হার ২.১৪ শতাংশ বেশি।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৫ হাজার ৭০১ জন। আর ছাত্রী ৫৪ হাজার ৯২৮ জন। এখানে ছাত্ররা ছাত্রীদের চেয়ে এগিয়ে।

২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। ২০১৭ সালে ৫ হাজার কমে ১ লাখ চার হাজার ৭৬১ জন জিপিএ-৫ পেয়েছিল।

আরও খবর:

টানা তিনবার এগিয়ে মেয়েরা

‘অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই, অনুপ্রাণিত করতে হবে’

প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, এসএসসিতে পাসের হার ৭৭.৭৭

/আরএআর/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম