রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৯:৪৫আপডেট : ০৬ মে ২০১৮, ১৯:৪৭

সংসদীয় কমিটির বৈঠক রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার (৬ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হুইপ মো. আতিউর রহমান আতিক, এম আবদুল লতিফ, এ, বি, এম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী অংশগ্রহণ করেন।

বৈঠকে বিদ্যুৎ প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজানে যাতে মানুষের কষ্ট না হয় এজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে আমরা সুপারিশ করেছি। মন্ত্রণালয় বলেছে তাদের প্রস্তুতি রয়েছে। তবে, প্রাকৃতিক দুর্যোগ হলে বিষয়টি তাদের নিয়ন্ত্রণে থাকে না।’

বৈঠকে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের বিদ্যুতের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে জাইকার সহযোগিতায় করা মাস্টারপ্ল্যানের টার্গেটটি মন্ত্রণালয় পুনর্মূল্যায়ন করে ৮২ হাজার ২৯২ মেগাওয়াট  নির্ধারণ করার বিষয়টি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়েছে।

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম