সোহরাওয়ার্দী উদ্যানে ১১-১২ মে ছাত্রলীগের সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ১৫:০০আপডেট : ০৯ মে ২০১৮, ১৫:০৬

ছাত্রলীগের সংবাদ সম্মেলন (ছবি: ফোকাস বাংলা) আগামী ১১ ও ১২ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন ছাত্রলীগের ইতিহাসের সেরা সম্মেলন হবে বলে মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। বুধবার (৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সোহাগ বলেন, ‘আমরা এবার ছাত্রলীগের ইতিহাসের সেরা সফল সম্মেলন উপহার দেবো। সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মীতে পূর্ণ থাকবে সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলনের মাধ্যমে মেধাবী, পরিশ্রমী এবং রাজপথের পরীক্ষিতরাই নেতৃত্বে আসবে।’

নেতৃত্ব ভোটের মাধ্যমে নির্বাচিত হবে না পছন্দমত নির্ধারণ করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোহাগ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের অভিভাবক। তিনি যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই সবকিছু হবে।'

বর্তমান কমিটির সফলতা ব্যর্থ্যতা সম্পর্কে ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘ছাত্রলীগের এই কমিটির সব সফলতার কৃতিত্ব বাংলাদেশ ছাত্রলীগের সব নেতাকর্মীর। আর যত ব্যর্থতা আমার আর সভাপতির। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ছাত্রলীগের সম্মেলন ভালোভাবে অনুষ্ঠিত করবো।’

উল্লেখ্য, আগামী ১১-১২ মে অনুষ্ঠিত হবে সংগঠনটির ২৯ তম সম্মেলন।  ১১ মে বিকেল ৩ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানান সোহাগ।

/এসঅাইঅার/অারএঅার/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম