‘অপরিকল্পিত নগরায়নের ফলেই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ০৭:৪৪আপডেট : ১৫ মে ২০১৮, ০৭:৫৩

‘অপরিকল্পিত নগরায়নের ফলেই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা’ পানিসম্পদ প্রতিমন্ত্রী বীর প্রতীক মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, অপরিকল্পিত প্রকল্প ও নগরায়নের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়। তবে বৃষ্টির পানি ধরে রাখতে নদী ও জলধারা খনন করবে সরকার। এজন্য পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন নদী খনন করছে। সোমবার (১৪ মে) বিকাল ৫টায় আইইবি সেমিনার কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) কৃষিকৌশল বিভাগের উদ্যোগে ‘স্কোপ অব ডিজিটালাইজেশন অব ইরিগ্রেশন ডেভালপমেন্ট অ্যান্ড মেনেজমেন্ট প্র্যাকটিস ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। মূলত প্রতিষ্ঠানটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের এই অল্প ভূমির মধ্যেই খাদ্য উৎপাদন করছি। বিদেশেও অল্প পরিমাণে রফতানি করছি। এজন্য পানি উন্নয়ন বোর্ড অনেক অবদান রাখছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের এখন চিন্তা করতে হবে কিভাবে অল্প জমির মধ্যে বেশি ফসল ফলানো যায়। আমাদের সম্পদ, ভূমি ও পানিকে কাজে লাগিয়ে কিভাবে বেশি করে ফসল উৎপাদন করা যায় সেই চেষ্টা করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ২১ বছর অন্ধকারে ছিলাম। ২১ বছর যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা কৃষি ও শিল্প উন্নয়নের ব্যবস্থা নেয়নি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এখন সব কিছুই হচ্ছে।

প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মেধার সঙ্গে দেশপ্রেম যোগ করে দেশকে আরও এগিয়ে নিতে হবে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ড এবং প্রকৌশলীদের অনেক অবদান রয়েছে।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বত্র বিপ্লব ঘটছে। এখন দেশে কোনও খাদ্য সংকট নেই। সাড়ে ৭ কোটি মানুষের সময় খাদ্য সংকট থাকলেও ১৬ কোটি মানুষের দেশে আজ কোনও খাদ্য সংকট নেই। এটা শুধু সম্ভব হয়েছে সেচ ব্যবস্থাকে কাজে লাগানোর মাধ্যমে।

জবলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় দেশের সেচ উন্নয়ন ও ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়নের ওপর সেমিনারে গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আইনুন নিশাত। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইবি’র কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল কাশেম মিয়া এবং আইডব্লিউএম-এর উপনির্বাহী পরিচালক ড. প্রকৌশলী এএফএম আফজাল হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মো. নুরুজ্জামান।

/এসএস/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম