রমজানে পর্যাপ্ত পানি সরবরাহ থাকবে: ওয়াসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ১৫:০২আপডেট : ১৫ মে ২০১৮, ১৫:০৫

ওয়াসা

আসন্ন রমজানে পর্যাপ্ত পানি সরবরাহ থাকবে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপক পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।

তিনি জানান, রমজানে পানির গাড়ি, ট্রলি, প্লাস্টিক ট্যাংক ও ভ্যানগাড়িতেও বিশেষ ব্যবস্থায় ইফতারের সময় জনসমাগম স্থানে পানি সরবরাহ করা হবে।

মঙ্গলবার ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। রমজান মাসে পানি সরবরাহের গৃহীত ব্যবস্থাসমূহ অবহিত করার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তাকসিম এ খান বলেন, রমজান মাসে প্রতিটি জোনে রাতে পানির গাড়ি থাকবে যেন গ্রাহক পর্যায়ে ও মসজিদে চাহিদা অনুযায়ী পানি পাওয়া যায়। এছাড়া ওয়াসার পানির জন্য গ্রাহকদের কোনও অভিযোগ থাকলে ১৬১৬২ কল সেন্টারে কল করে অভিযোগ জানানো যাবে।

ওয়াসা এমডি বলেন, ওয়াসা ডব্লিউএইচ নির্ধারিত পানির মান বজায় রাখে। তবুও পানি তিন কারণে দূষিত ও গন্ধযুক্ত হয়। পানি যে পাইপের মাধ্যমে বাসা বাড়িতে যায় সেই পাইপে লিক থাকায় পানি দূষিত হয়। এছাড়া বাড়ির রিজার্ভার ট্যাক ও বাড়ির ছাদের ট্যাংক নোংরা থাকার কারণে পানি দূষিত ও গন্ধযুক্ত হতে পারে।

তবে মাঝে মধ্যে নদীর পানি পরিষ্কার করার জন্য অ্যামোনিয়াম ও ক্লোরাইড ব্যবহার করার ফলে পানি থেকে গন্ধ আসতে পারে বলে জানান তিনি। তবে এই ধরনের রাসায়নিক পদার্থ মানুষের জন্য ক্ষতিকর নয় বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে ওয়াসার প্রধান প্রকৌশলী মো. কামরুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম