‘মুক্তামনির মৃত্যুতে আমার বেশি খারাপ লাগছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ১১:২০আপডেট : ২৩ মে ২০১৮, ১৫:১৮

ডা. সামন্ত লাল সেনের সঙ্গে মুক্তামনি, ফাইল ছবি

দেশবাসীর ভালোবাসা, মা-বাবার দোয়া, চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতা, সবকিছুকে তুচ্ছ করে বুধবার (২৩ মে) সকালে চলে গেলো মুক্তামনি। মুক্তামনির মৃত্যুর পর হতাশা প্রকাশ করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার মৃত‌্যুর সংবাদ শুনেছি, এটা তো খুবই খারাপ খবর।’

তিনি বলেন, ‘ওর যে রোগে ভুগছিল তা নিয়ে এমন পর্যায়ে আমাদের কাছে এসেছে যখন আর কোনও উপায় ছিল না। আরও আগে যদি আসতো তাহলে ডেফিনেটলি সেটা সারিয়ে তোলা যেতো।’

ডা. সামন্ত বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আমি তার বাসায় সিভিল সার্জনকে দিয়ে চিকিৎসকও পাঠিয়েছিলাম। আমার চিকিৎসকরা গিয়েছিলেন। গত এক সপ্তাহ ধরে ওর বাবার সঙ্গে কথা বলেছি। আসতে বলছিলাম। ওরা কিছুতেই আসতে চায় না। কালকে চিকিৎসকরা তাকে দেখার পর আমাকে বললো, স্যার অত্যন্ত রক্তশূন্যতায় ভুগছে মুক্তামনি। তাকে ব্লাড দিতে হবে। আজকে (বুধবার) সকালেও অ্যাম্বুলেন্স নিয়ে গেছিল, কিন্তু কিছু করার নেই। ওরা এলো না। খুবই দুঃখজনক।’

আপনারা তো মুক্তামনির জন্য অনেক চেষ্টা করেছেন- এমন মন্তব্যের জবাবে ডা. সামন্ত লাল বলেন, ‘আমি চিকিৎসক হিসেবে তো বহু রোগীর মৃত‌্যু দেখেছি। কিন্তু মুক্তামনির মৃত‌্যুটা আমার জন্য খুবই হৃদয়বিদারক। সেই জন‌্যই আমার বেশি খারাপ লাগছে।’

প্রসঙ্গত, রক্তনালীর টিউমারে আক্রান্ত মুক্তামনি বুধবার (২৩ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার কামারবাসা গ্রামের নিজ বাড়িতে মারা যায়।

আরও পড়ুন: 

‘ইচ্ছে ছিল বোন সুস্থ হলে একসঙ্গে স্কুলে যাবো’

 

জ্বরে আক্রান্ত হয়ে কথা বলছে না মুক্তামনি!

ক্রমেই খারাপ হচ্ছে মুক্তামনির অবস্থা!

মুক্তামনির কী অসুখ জানেন না চিকিৎসকরাও!

 

/টিওয়াই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান