আজ থেকে শুরু বিসিকের বর্ষামেলা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ মে ২০১৮, ১০:০৮আপডেট : ২৭ মে ২০১৮, ১০:১৮

বিসিক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নকশা কেন্দ্রের উদ্যোগে আজ রবিবার (২৭ মে) থেকে ৫ দিনব্যাপী বর্ষামেলা ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী শুরু হচ্ছে। মতিঝিলে বিসিক ভবন চত্বরে এ মেলার আযোজন করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় বিসিকের নকশা কেন্দ্রের জয়নাল আবেদীন প্রদর্শন কক্ষে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান ইফতিখার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ষামেলা ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. মাহবুবুর রহমান ।

বর্ষামেলায় বিসিকের নকশা কেন্দ্র থেকে হস্তশিল্পের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী স্টল থাকবে। তাছাড়া এ উপলক্ষে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি করা পণ্যসামগ্রীর প্রদর্শনীও হবে। মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রীর ৬০টি স্টল স্থান পাবে। উক্ত মেলা ২৭-৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম