গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস ১০ জুনের মধ্যে পরিশোধের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৮, ১৬:২৫আপডেট : ২৭ মে ২০১৮, ১৭:১৬

গার্মেন্টস শ্রমিক (ফাইল ছবি)

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন ৭ জুনের মধ্যে এবং বোনাস ১০ জুনের মধ্যে পরিশোধের জন্য গার্মেন্টস মালিকদের বৃহৎ দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ’র প্রতি আহ্বান জানিয়েছে সরকার। রবিবার (২৭ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠকে এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ বৈঠকে যানজট নিরসনে ১২, ১৩ ও ১৪ জুন পর্যায়ক্রমে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দিতে বিজিএমইএ ও বিকেএমইএ’কে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, আইজিপি জাবেদ পাটোয়ারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম