মহৎ কাজ করতে গেলে দুয়েকটি ভুল হতে পারে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৮, ১৪:২২আপডেট : ০২ জুন ২০১৮, ১৪:২৭

নারীদের জন্য বিশেষ সার্ভিস `দোলনচাঁপা` উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মাদকবিরোধী অভিযানে দেশের মানুষ খুশি হয়েছে। তবে এই অভিযানে নিহত একরাম (টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক) ভিকটিম হয়েছেন কিনা তা খতিয়ে দেখতে হবে। তদন্ত করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত ছাড়া এ বিষয়ে কথা বলা সম্ভব না।’ তিনি আরও বলেন, ‘কোনও ভালো কাজ, বৃহৎ কাজ, মহৎ কাজ করতে গেলে দু-একটি ভুল হতে পারে। সে ভুলের জন্য যারা দায়ী তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (২ জুন) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরীর নারীদের জন্য বাস সার্ভিস ‘দোলন চাঁপা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক কারণে একটি দল মাদকবিরোধী অভিযানের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। নারীদের জন্য বিশেষ সার্ভিস `দোলনচাঁপা` উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মাদকবিরোধী অভিযানে নিরীহ কেউ যদি ভিকটিম হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক কারণে একটি দল এ অভিযানের বিরোধিতা করছে। তাছাড়া এ অভিযানে দেশের মানুষ খুশি।’

বাংলাদেশে এই প্রথম বেসরকারি উদ্যোগে নারীদের জন্য বিশেষ সার্ভিসের ব্যবস্থা করেছে র‍্যাংগস গ্রুপ। মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে এ বাস চলাচল করবে। এই সার্ভিসে আপাতত ১০টি বাস রয়েছে। ভবিষ্যতে ৬০টি বাস নামানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। নারীদের জন্য বিশেষ সার্ভিস `দোলনচাঁপা`

অনুষ্ঠানে র‍্যাংগস গ্রুপের চেয়ারম্যান রব চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর সোহানা রব চৌধুরী, এস এস গ্রিল, ঢাকা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান বক্তব্য রাখেন।

আরও পড়ুন- একরামকে ‘হত্যা’ করা হয়ে থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী


/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম