মাঈদুল ইসলামের মৃত্যুতে শোকপ্রস্তাব, সংসদ মুলতবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ১২:৫৯আপডেট : ০৫ জুন ২০১৮, ১৪:১৬

সংসদ অধিবেশন (ফাইল ফটো) জাতীয় পার্টির এমপি মাঈদুল ইসলামের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এর আগে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা করা হয়। শোক প্রস্তাব শেষে সংসদে দুই মিনিট নীরবতা পালন ও মৃতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে অধিবেশন মুলতবি করা হয়। চলমান সংসদের কোনও সদস্যের মৃত্যু হলে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি হয়। উল্লেখ্য, গত ১০ মে মারা যান কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাঈদুল ইসলাম।
শোক প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘মাঈদুল ইসলাম সত্যিকার অর্থে একজন সৎ মানুষ ছিলেন। ভালো রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কেউ পূরণ করতে পারবেন বলে মনে হয় না।’
শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আ স ম ফিরোজ, প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, মসিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, তাজুল ইসলাম, রওশন আরা মান্নান, নুরুল ইসলাম ওমর, নুর-ই হাসনা লিলি চৌধুরী সংসদে বক্তব্য রাখেন।

/ইএইচএস/এইপএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের