৩৬তম বিসিএস: প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ২৩ জনকে সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ১২:৩৩আপডেট : ১১ জুন ২০১৮, ১২:৩৬

বাংলাদেশ সরকারি কর্মকমিশন ৩৬তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে ২৩ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। সোমবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে ২৩ জনের এ সুপারিশটি প্রকাশ করেছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৬তম বিসিএস পরীক্ষায় যারা ক্যাডার পদে এবং বিভিন্ন মন্ত্রণালয় অথবা বিভাগের নন-ক্যাডার ১ম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে অর্জিত মেধাক্রম ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক অধিদফতরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য ২৩ জনকে সুপারিশ করা হলো। তারা ১২তম গ্রেডে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব প্রার্থীর প্রাক নিয়োগের সব কাগজপত্র যাচাই-বাছাই করে সরকার কর্তৃক নিয়োগ দেওয়া হবে।

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ