রোহিঙ্গা সংকট: বিশ্বব্যাংকের অনুদান নেওয়ার প্রস্তাব বিবেচনা করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৮, ২৩:৪৭আপডেট : ১৪ জুন ২০১৮, ২৩:৪৮

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গাদের জন্য বিশ্ব ব্যাংক থেকে অনুদান নেওয়ার প্রস্তাব বিবেচনা করছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ বিষয়ে একটি প্রেজেন্টেশন দেওয়ার পর বৃহস্পতিবার রোহিঙ্গা বিষয়ক ন্যাশনাল টাস্কফোর্সের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা বলেন, ‘বিশ্বব্যাংক প্রায় ৪০ কোটি ডলার দিতে আগ্রহী। প্রথম ধাপে তারা প্রায় ২০ কোটি ডলার দেবে।’

এই অর্থ চিকিৎসা, শিক্ষা, পানি ও পয়নিষ্কাশন এবং অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে বলে তিনি জানান।

সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘বিশ্বব্যাংকের কাছ থেকে আমরা শুধু অনুদান গ্রহণ নেবো। কারন প্রধানমন্ত্রীর দফতর থেকে পরিষ্কার নিদের্শনা আছে, রোহিঙ্গা ইস্যুতে কোনও ঋণ নেওয়া যাবে না।

গত এপ্রিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সঙ্গে আলাপকালে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতনের কারণে দেশটি থেকে বাংলাদেশে  ১১ লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে।

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম