সাতক্ষীরায় সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালেন এমপি জগলুল

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ১৭:৪৪আপডেট : ১৮ জুন ২০১৮, ১৯:০৫

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নির্বাচনি গণসংযোগ

সাতক্ষীরায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে মিষ্টিমুখ করালেন জেলার শ্যামনগর-কালিগঞ্জ উপজেলার সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

রবিবার ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে তীব্র রোদে নিজ নির্বাচনি এলাকা ঘুরে সর্বস্তরের জনসাধারণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি। এ সময় শত শত নারী, পুরুষ, কিশোর-কিশোরীর সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। সবাইকে নিজ হাতে মিষ্টিমুখ করান তিনি। গরিব অসহায় বৃদ্ধ ব্যক্তিদের বুকে জড়িয়ে নেন। সবার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান এমপি জগলুল হায়দার। এ সময় তার সঙ্গে দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নির্বাচনি গণসংযোগ

সাতক্ষীরা-২ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবুও বিভিন্ন এলাকায় ঘুরে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।

তবে বিএনপি ও অন্য দলের নেতাদের ঈদের ছুটিতে নির্বাচনি প্রচারণায় দেখা যায়নি।

/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম