এজেন্সির গাফিলতিতে হজযাত্রীরা যেতে ব্যর্থ হলে ব্যবস্থা: ধর্ম মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ২০:১৫আপডেট : ২১ জুন ২০১৮, ২০:১৭

এজেন্সির গাফিলতিতে হজযাত্রীরা যেতে ব্যর্থ হলে ব্যবস্থা: ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোর গাফিলতির কারণে কোনও হজযাত্রী এবার হজে যেতে ব্যর্থ হলে তাদেরকেই এর দায় বহন করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে হজ এজেন্সিগুলোকে সতর্ক করে বৃহস্পতিবার (২১ জুন) জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। দোষত্রুটি থাকলে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে এতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স যৌথভাবে হজ ফ্লাইটের সিডিউল ঘোষণা করে। সেই সিডিউল অনুযায়ী যেসব হজ এজেন্সি এখনও বিমান টিকিট ক্রয় করে ভিসা সংগ্রহের জন্য ঢাকার হজ অফিসে হজ যাত্রীদের পাসপোর্ট জমা করেনি, তাদের দ্রুত এ কাজ শেষ করে ঢাকার হজ অফিসকে নিশ্চিত করতে হবে।’
ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস. এম. মনিরুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এ বছর নির্ধারিত সিডিউলভুক্ত ফ্লাইটে হজযাত্রী পরিবহনে ব্যর্থ হলে সৌদি আরবে কোনও অবস্থাতেই অতিরিক্ত কোনও স্লট বরাদ্দ পাওয়া যাবে না।’

/জেইউ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম