বিষয়গুলো জানবো, জানার পরে দেখবো: ঢাবি ভিসি

ঢাবি প্রতিনিধি
০১ জুলাই ২০১৮, ১৩:৪২আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৩:৪৮

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা প্রসঙ্গে কথা বলেন ঢাবি`র ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা নিয়ে কথা বলেছেন উপাচার্য ড. আখতারুজ্জামান। তিনি বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনও রকম শৃঙ্খলা পরিপন্থী পরিস্থিতি তৈরির অপপ্রয়াস সহ্য করবো না। আমি এই বিষয়গুলো জানবো। জানার পরে দেখবো। আমাদের প্রক্টর এবং প্রক্টরিয়াল টিম বিষয়গুলো দেখবে। বিশ্ববিদ্যালয় প্রক্টরকে একটি প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কোটা প্রসঙ্গে অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী কোটা নিয়ে সুস্পষ্টভাবে অনেকগুলো কথা বলেছেন। আশা করি সে বিষয়ে কোনও বিভ্রান্তি থাকবে না। আমাদের মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কোনও রকম অস্থিতিশীল পরিবেশের প্রথম এবং প্রধান শিকার হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার পরিবার। এজন্য শিক্ষার্থী এবং তাদের পরিবারকে আহ্বান জানাবো, যেকোনও অপ্রীতিকর পরিবেশের সঙ্গে যেন কেউ যুক্ত না হয়।’

প্রসঙ্গত, গতকাল শনিবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর দফায় দফায় হামলা চালানো হয়। এতে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরসহ ১০ জনের মতো আহত হন। এই হামলার জন্য কোটা আন্দোলনের নেতারা ছাত্রলীগকে দায়ী করেন। তবে ছাত্রলীগের দাবি, আন্দোলনকারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে শনিবার বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও লাইব্রেরিতে পড়াশোনা করতে গিয়েছিল ছাত্ররা। কিন্তু লাইব্রেরির সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় লাইব্রেরিতে লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে কারা জড়িত হয়েছে আমরা এখনও তাদের চিহ্নিত করতে পারিনি। যেহেতু ক্যাম্পাস বন্ধ তাই সেখানে ছাত্রদের বাইরে আরও কোনও কুচক্রী মহল ছিল কিনা, তা এখনই বলতে পারবো না।’

আরও পড়ুন- 

কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা (ভিডিও)

 

রাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা


 

/এসআইআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম