বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে আইএমইডি’র সম্মাননা অর্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ১৯:৫৮আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২০:০০

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে আইএমইডি’র সম্মাননা অর্জন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৬-১৭ বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্ত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তার তেজগাঁওস্থ দফতরে অনুষ্ঠিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া জাতীয় শুদ্ধাচার কৌশল চর্চায় আইএমইডির সচিব মো. মফিজুল ইসলাম শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮ সম্মাননাপত্র লাভ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএমইডি এই প্রথমবারের মত ১৪১০টি প্রকল্পের শতভাগ মনিটরিং সম্পন্ন করেছে। এছাড়া বার্ষিক কর্ম সম্পাদনের আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য ও মন্ত্রণালয় বা বিভাগের কৌশলগত উদ্দেশ্যগুলো প্রায় শতভাগ অর্জন করে। জাতীয় শুদ্ধাচার কৌশলে ই-গভর্নেন্স, আর্থিক শৃঙ্খলা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান, আইন, বিধি পরিপত্র প্রণয়ন, উদ্ভাবনী উদ্যোগের ক্ষেত্রে ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য সচিব মো. মফিজুল ইসলামকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেন।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম