‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে বই আসছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৮, ১৫:৪২আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৫:৫৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ফাইল ছবি)

১৯৪৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার ৪৭টি রিপোর্টের ফাইল থেকে ১৪ খণ্ডে বই প্রকাশ করার কাজ চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘১৯৪৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে করা গোয়েন্দা সংস্থার ৪৭টি ফাইল উদ্ধার করা হয়েছে। এই ফাইলগুলোর তথ্যাবলী বই আকারে প্রকাশ করা হবে।’

শনিবার (৭ জুলাই) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুষ্ঠানে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব তথ্য জানিয়েছেন তিনি।

এসময় তিনি বলেন, ‘মাত্র একজন নেতার বিরুদ্ধে ৪৭টি ফাইল হয়েছে। এই ফাইলগুলো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এসবি থেকে সংগ্রহ করা হয়েছে। প্রায় ৪০ হাজার পাতার এই ফাইলগুলো ১৪টি ভলিউমে প্রকাশ করা হবে।’  

ফাইলগুলোর তথ্য প্রকাশের ব্যাপারে তিনি আরও জানান, ‘এগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হওয়ায় অবমুক্ত করার আইন রয়েছে। ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে অবমুক্ত করার অনুমতি নেওয়া হয়েছে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বিভিন্ন জেলায় নেতাকর্মীদের যেসব চিঠি লিখেছেন সেগুলোও আছে এসব ফাইলে। এগুলো প্রকাশ করা হলে বহু তথ্য জানা যাবে।’

এসব নথি প্রকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এগুলো প্রকাশের মাধ্যমে বঙ্গবন্ধুর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ও আওয়ামী লীগের ইতিহাস সব জানা যাবে। এগুলো আওয়ামী লীগের জন্য, জনগণের জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস।’

বই প্রকাশের কাজ এগিয়ে গেছে জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, ‘১৯৪৭ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত যেসব ফাইল রয়েছে, ইতোমধ্যে তা ছাপা হয়ে গেছে।’

আরও সংবাদ: 
দ্বন্দ্ব নিরসন করে একসঙ্গে কাজ করতে হবে: তৃণমূলকে শেখ হাসিনা

‘আমরা যদি জিততে না পারি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে যাবে’

বিদ্যুতের সুইচ ও পানির কল নিজের হাতে বন্ধ করায় লজ্জা নেই: প্রধানমন্ত্রী

/পিএইচসি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক