নিরাপত্তা সহযোগিতার জন্য ঢাকাকে দিল্লির কৃতজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ০৮:৫২আপডেট : ১৬ জুলাই ২০১৮, ০৯:০৩

রাজনাথ সিংয়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ দুই দেশের কর্মকর্তারা ভারতের নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করায় ঢাকাকে আবারও কৃতজ্ঞতা জানিয়েছে দিল্লি। রবিবার (১৫ জুলাই) দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একথা জানিয়েছে ভারত।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আমন্ত্রণে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনদিনের সফরে ১৩ জুলাই ঢাকা আসেন। রবিবার দুই মন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করেন।

বৈঠকের পরে রাজনাথ সিং সাংবাদিকদের জানান, উভয়পক্ষ অত্যন্ত ফলপ্রসু আলোচনা করেছে এবং সীমান্তে কোনও সমস্যা নেই বলে তিনি জানান।

আসাদুজ্জামান খাঁন বলেন, ভারতের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং ঢাকাকে সহায়তা করতে দিল্লি রাজি।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গা বিষয়টি আনুষ্ঠানিক আলোচনায় অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু একান্ত আলোচনায় বিষয়টি উঠে আসে। কূটনীতিতে একান্ত আলোচনায় অনেক বিষয়ের সমাধান হয়।’

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম