দেশি এয়ারলাইন্সকে বৈদেশিক লেনদেনের হিসাব দাখিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ০৩:১৫আপডেট : ২০ জুলাই ২০১৮, ০৩:১৫

বাংলাদেশ ব্যাংক দেশের বেসরকারি এয়ারলাইন্সের বৈদেশিক লেনদেনের তথ্য  বাংলাদেশ ব্যাংককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিমাসে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে হবে। বুধবার (১৮ জুলাই) এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এনামুল করিম খান স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, প্রতি মাসের বৈদেশিক মুদ্রা লেনদেনের  তথ্য মাসিক ভিত্তিতে জমা দিতে হবে। বাংলাদেশে বাংক অনুমোদিত মানি এক্সচেঞ্জ ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।

জানা গেছে, দেশের এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে বৈদেশিক মুদ্রা লেনদেন করে থাকে। সে তথ্য বাংলাদেশ ব্যাংকে জমা হয় না। এ কারণেই এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স ও রিজেন্ট এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম