বাংলাদেশে ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সিমেন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ২০:৩০আপডেট : ২০ জুলাই ২০১৮, ২০:৩১

সিমেন্স জার্মানির বহুজাতিক কোম্পানি সিমেন্স বাংলাদেশে  ৭০ হাজার কোটি টাকা (সাত বিলিয়ন ইউরো) বিনিয়োগ করবে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যানেন নিয়েলস এ তথ্য জানান।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ জুলাই) দুই মন্ত্রীর মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জার্মান প্রতিমন্ত্রী একথা বলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান প্রতিমন্ত্রী এ্যানেন নিয়েলস জানান, জার্মান কোম্পানি সিমেন্স বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী হতে যাচ্ছে। কারণ, তারা পায়রায় আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সাত বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে।
নিয়েলস জার্মান কোম্পানি ভেরিডোজকে ই-পাসপোর্ট কাজের দায়িত্ব দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
তিনি অনুরোধ করেন, যাতে বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোকে আরও বেশি সহায়তা দেওয়া হয়।
এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তাকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
দুই মন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্যের উত্তরোত্তর উন্নতির জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম