বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তির নিন্দা জানিয়ে বুধবার ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ১৪:০৪আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৪:১৫

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তির নিন্দা জানিয়ে বুধবার ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন নিপীড়নবিরোধী শিক্ষকদের সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ডুটা) নিন্দা জানিয়েছে। এর প্রতিবাদে আগামীকাল বুধবার (২৫ জুলাই) সকাল ১১টায় অপরাজেয় বাংলায় মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৪ জুলাই) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘১৯ জুলাই অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনের আয়োজন করা হবে। আমরা মনে করি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে করা কটূক্তি ইতিহাস বিকৃতির অপপ্রয়াস, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী, সংবিধান বিরোধী এবং সর্বোপরি রাষ্ট্রদ্রোহিতার শামিল। এসব মিথ্যা ও দূরভিসন্ধিমূলক বক্তব্যের মধ্য দিয়ে এই চক্র কোটা আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার হীন ও গভীর চক্রান্তে লিপ্ত রয়েছেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তরুণ-বুদ্ধিদীপ্ত শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে মহান মুক্তিযুদ্ধ, জাতির জনক এবং প্রধানমন্ত্রীকে হেয় করার এ অপরাজনৈতিক প্রয়াসের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারপূর্বক জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। অন্যথায় তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাই।’

/এসআইআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম