নতুন পর্যটন কেন্দ্র নির্মাণে ডিসিদের উদ্যোগ নিতে বললেন পর্যটনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৮, ১৩:০১আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৪:৩৫

বিমানমন্ত্রী বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন শাহজাহান কামাল বলেছেন,  চট্টগ্রামে পারকি, কুমিল্লার লালমাই, বরিশালের দুর্গা সগর দীঘি, নোয়াখালীর নিঝুম দ্বীপ এবং ফরিদপুর ও সিরাজগঞ্জ জেলায় নতুন পর্যটন কেন্দ্র  নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।  

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন চলছে। এতে সভাপতিত্ব করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পের সম্ভাবতা পরীক্ষা এবং বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প সরকার গ্রহণ করেছে।  এই প্রকল্প যাতে ঠিকভাবে বাস্তবায়ন করা হয় সেজন্য যা যা করা প্রয়োজন তা যেন আগেভাগে ডিসিরা করে সরকারকে জানায়। কাজ করতে গিয়ে কোনও সমস্যা দেখা দিলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে। সরকার এ দু’টি প্রকল্প খুব গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে চায়।

সম্মেলনে মন্ত্রী আরও বলেন,  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ এবং সিলেট, বরিশাল ও সৈয়দপুর উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করা হয়েছে। ওই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হয় তা ডিসিদের যা যা করা প্রয়োজন তা করার নির্দেশ।

/এসআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের