ঢাবিতে ফের বিক্ষোভ করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা

ঢাবি প্রতিনিধি
৩১ জুলাই ২০১৮, ১২:২২আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৪:২৭

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ তিন দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ করছেন। মঙ্গলবার সকাল ১১টায় এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর উপস্থিত ছিলেন। 

এ সময় নূর বলেন, ‘আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে এদেশে অন্যায় প্রতিষ্ঠিত হবে। আমার বোনেরা ভাইদের পাশে দাঁড়িয়েছে। এজন্য তাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। শিক্ষকরা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য তাদের লাঞ্ছিত করা হয়েছে। আপনারা যে যেখানে আছেন সবাই আন্দোলনে চলে আসুন।’ 

বিক্ষোভে বক্তব্য রাখছেন নূর এ সময় তিনি তিনটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো, গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং ছাত্রলীগের হামলাকারীদের বিচার করতে হবে। 

নিউজটি লেখা পর্যন্ত আন্দোলনকারীরা কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, ‘আর নয় কালক্ষেপণ দিতে হবে প্রজ্ঞাপন’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে।’ 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস