আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ২০:২৬আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৮:৩৫

শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার (২ আগস্ট) সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।  বুধবার রাত ৮ টা ১৫ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহরাব হোসাইন বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিন সব শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ থাকবে।’

উল্লেখ্য, রাজধানীর কুর্মিটোলা এলাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গত চার দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়কে নেমে এসে ওই দুই শিক্ষার্থী হত্যার বিচার দাবিসহ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করলে রাজধানীতে যান চলাচল বন্ধ হয়ে জনজীবনে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়। দেশের বেশ কিছু এলাকাতেও শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। এ ঘটনায় সরকার শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় ও  শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায়। এরপর রাতে এ ঘোষণা দিলো শিক্ষা মন্ত্রণালয়।    

/আরএআর/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের