আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য খিচুড়ি নিয়ে আসেন মা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ২৩:৩৩আপডেট : ০২ আগস্ট ২০১৮, ২৩:৪৭

শিক্ষার্থীদের খিচুড়ি খাওয়াচ্ছেন এক মা শিক্ষার্থীদের আন্দোলনে শুধু একাত্মতা প্রকাশ নয়, খাবার নিয়েও আসেন অনেক অভিভাবক। বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শিক্ষার্থীদের মধ্যে খাবার, পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করতে দেখা গেছে অনেক অভিভাবককে। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎফুল্ল ও প্রেরণা সৃষ্টি হয়। এরমধ্যে নাজমা রহমান নামের একজন অভিভাবক নিয়ে আসেন খিচুড়ি, নিজ হাতে খাইয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীদের।

জিগাতলা থেকে এসেছেন নাজমা রহমান। তার ছেলে একটি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত। ছেলে যখন রাজপথে আন্দোলনে, মাও চলে আসেন রাজপথে। নাজমা রহমান বলেন, ‘আমার ছেলে যখন বললো আমি যাবো, আমি বললাম নির্দ্বিধায় যেতো পারো। আমিও অসহ্য হয়ে গেছি। আমিও জীবনটা হাতে নিয়ে রাস্তায় বের হয়েছি। যে বাবা-মা সন্তান হারা হয়েছে, তারাই বোঝে এর যন্ত্রণা। আমি যদি একই পরিস্থিতির মধ্যে পড়ি আমার কি হবে? এমন ভাবতেই আমার বুকে এসে লাগে।’

শিক্ষার্থীদের খাবার ও পানির বোতল দিচ্ছেন অভিভাবকরা। পাশাপাশি নিজেদের মধ্যে বিতরণ করছে শিক্ষার্থীরা। শুধু অভিভাবকরাই নয়, সায়েন্স ল্যাবরেটরি এলাকার কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানও নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরণ করেন।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‌্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওইদিন দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো দিয়া খানম মীম ও আব্দুল করিম।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী