অক্টোবরের যেকোনও সময় শেখ হাসিনার নেতৃত্বে ছোট সরকার: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ২১:০৮আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২১:১১

পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল (ফাইল ছবি ) অক্টোবরে নির্বাচনি সরকার গঠন হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘অক্টোবরের যেকোনও সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ছোট সরকার গঠন করা হবে। তখন শুধু রুটিন কাজ করা যাবে। কিন্তু নীতি নির্ধারণী কোন সিদ্ধান্ত নিতে পারবে না সেই সরকার।’ সোমবার (১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই অর্থবছরের  এডিপির বাস্তবায়ন কৌশল নির্ধারণ, নতুন প্রকল্প  নির্দিষ্টকরণ ও অনুমোদন সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নির্বাচনি সরকার গঠনের আগেই নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, শুধু প্রকল্প নিলেই হবে না। যে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে, সে রকম প্রকল্পই নিতে হবে।’ তিনি আরও বলেন,  ‘যেকোনও জাতীয় নির্বাচনের বছরে তার আগের ও পরের বছরের তুলনায় এডিপির বাস্তবায়ন কম হয়।

আহম মুস্তফা কামাল বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দসহ ৭৭টি সংশোধিত অননুমোদিত প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এ সব প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ব্যয় তথা বাস্তবায়ন প্রকল্পগুলোর সংশোধন প্রস্তাব অনুমোদনের ওপর অনেকাংশে নির্ভরশীল। কাজেই প্রকল্পগুলো অনুমোদনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। মেয়াদ উত্তীর্ণ ১৫০টি প্রকল্প বাস্তবায়নের স্বার্থে তারকা চিহ্নিত অবস্থায় ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) তারকা চিহ্ন দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে ৬৫টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশিষ্ট ৮৫টি প্রকল্পের বিষয়ে দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া নতুন প্রকল্পের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘কোনও দেশে বিনিয়োগ করার আগে ওই দেশের জিডিপি-ঋণ অনুপাত বিশ্লেষণ করে বিদেশি বিনিয়োগকারীরা। বাংলাদেশে জিডিপি-ঋণ অনুপাত ৩৫ শতাংশের মতো।’ তিনি বলেছেন, ‘সামনে নির্বাচন আসছে। প্রত্যেক নির্বাচনের বছরে উন্নয়ন কম হয়। ব্যবসা-বাণিজ্য কম হয়, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও কম হয়। এ বছর এগুলো যেন না হয়, সেই নির্দেশ দিয়েছি।’

/এসআই/ এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের