রাশেদ খান মেননের সঙ্গে সন্তু লারমার সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ০৪:০১আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ০৪:০১

রাশেদ খান মেননের সঙ্গে সন্তু লারমার সাক্ষাৎ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবর্ত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় শন্তু লারমা। সোমবার সকাল ১১টায় রাজধানীর মিন্টু রোডে রাশেদ খান মেনননের সরকারি বাসভবনে যান সন্তু লারমা।

দুই নেতা পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় তারা অভিমত প্রকাশ করেন যে, পার্বত্য শান্তি চুক্তির কার্যকর বাস্তবায়ন পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

রাশেদ খান মেনন বলেন, জিয়াউর রহমান পার্বত্য চট্রগ্রামে জনমিতি পরিবর্তনের জন্য সমতল থেকে গরিব মানুষদের সেখানে বসবাসের যে পরিকল্পনা বাস্তবায়িত করেছেন তারই বিষময় ফল এখনও ভোগ করতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য শান্তি চুক্তি সম্পাদন করেছেন। এর মধ্য দিয়ে সেখানে শান্তি ও স্থিতিশীলতার এক নতুন পর্যায় শুরু হয়। ইতিমধ্যে ভূমি কমিশনও কার্যকর করা হয়েছে এবং এর মধ্য দিয়ে পার্বত্য সমস্যার মূলে যে ভূমি সমস্যা কাজ করছে তা নিরসন হবে।

শ্রী সন্তু লারমা পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, চুক্তি অনুযায়ী, অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, পার্বত্য পুলিশ বাহিনী গঠন এবং ১৯০০ সালের আইন সংশোধন করা হলে পার্বত্য চট্টগ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে।

/সিএ/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম