‘বঙ্গবন্ধুকে যখন আঁকতে শুরু করি তখন অনেকেই উপহাস করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ১৮:২৫আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৮:৩১

কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় বলেছেন, যখন আমরা গ্রাফিক্স শুরু করি তখন এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমরা কার্টুনিস্ট কমিকরা কোনও চরিত্রকে আঁকতে গেলে সেটি ফুটিয়ে তুলতে হয়। তাছাড়া কার্টুন অনেকেই বুঝতে পারেন না। সেখানে বঙ্গবন্ধুর কার্টুন আঁকা খুবই চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে যখন আমরা আঁকা শুরু করলাম তখন বিষয়টিকে ভিন্নভাবে দেখা হতো। আমরা যখন বঙ্গবন্ধুকে আঁকতে শুরু করি তখন অনেক উপহাস করা হয়েছে। অনেকেই এর সমালোচনা করেছে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘তারুণ্যের বঙ্গবন্ধু’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

বাংলা ট্রিবিউন বৈঠকি মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন জামান,  সাংবাদিক, গবেষক ও আর্কাইভ ৭১ এর পরিচালক প্রণব সাহা অপু এবং বাংলা ট্রিবিউনের হেড অব রিসার্চ শেরিফ আল সায়ার।

/আরএআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম