ঈদের আগেই গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি চেয়েছিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ২৩:৫৯আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৩:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা) সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন, ঈদের আগে তাদের মুক্তি চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে কোথাও কোনও শিক্ষার্থীকে গ্রেফতার না করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ঈদের আগেই গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছিলেন তিনি।

সরকারের নীতিনির্ধারণী সূত্র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিরপরাধ কোনও শিক্ষার্থীকে আটকে রাখা যাবে না। তবে শিক্ষার্থী নয়, কিন্তু আন্দোলনে অংশ নিয়ে উসকানি দিয়েছেন, গুজব ছড়িয়েছেন কারও বিরুদ্ধে, এমন সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকলে তাদের ব্যাপারে কোনও নমনীয় মনোভাব দেখাবে না সরকার। তাদের উপযুক্ত বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে।
এদিকে ঢাকার বিভিন্ন থানা ও আদালত সূত্র বলছে, আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী। রবিবার (১৮ আগস্ট) ঢাকার আদালতে জামিন চেয়ে ২৫ শিক্ষার্থীর পক্ষে জামিন আবেদন করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। পরে ৪২ জন শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হন। এরপর ঘাতক বাসচালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

/পিএইচসি/ওআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ