সেফটি ফিচার চালু করলো উবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৮, ১৪:৫৫আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৫:২১

উবার রাইড শেয়ারিং কোম্পানি উবার বাংলাদেশে যাত্রীদের নিরাপত্তার জন্য সেফটি টুলকিট চালু করেছে। মঙ্গলবার (২৮ আগস্ট) থেকে তারা এ ফিচারটি চালু করেছে। এই অপশনের মাধ্যমে যাত্রীরা উবারের সব সেফটি ফিচার সহজেই খুঁজে পাবেন। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে এ ফিচার চালু করে উবার।

উবার জানিয়েছে, চালক ট্রিপ নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপের হোম স্ক্রিনে ভেসে উঠবে সেফটি টুলকিট অপশনটি, যা ট্রিপ শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে। এ ফিচারের মাধ্যমে যাত্রীরা সেফটি টিপসগুলো দেখতে পারবেন। উবারের ইনস্যুরেন্স সুবিধা এবং কমিউনিটি গাইড লাইনস সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, ট্রাস্টেড কন্ট্যাক্টসের মাধ্যমে যাত্রীরা তার ঘনিষ্ঠ পাঁচজন ব্যক্তির সঙ্গে নিয়মিতভাবে ট্রিপ শেয়ার করার অপশন পাবেন। এছাড়া যাত্রীরা প্রয়োজন অনুযায়ী ট্রিপ শেয়ার সেটিংস ঠিক করতে পারবেন। ট্রিপ শেয়ারিং সেটিংসের মধ্যে থাকছে সব ট্রিপ শেয়ার। শুধু রাতের ট্রিপ শেয়ার না করার অপশন আছে। যাত্রী গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সব খবরাখবর জানতে পারবেন তার কাছের মানুষজন। এছাড়া, ইমারজেন্সি বাটনে সরাসরি ৯৯৯-এ কল করার সুযোগ পাবেন।

সেফটি টুলকিট বাংলাদেশে সেফটি টুলকিট চালু করার বিষয়ে উবারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর শচীন কানসাল বলেন, ‘উবারে যাত্রী ও চালকদের নিরাপত্তার বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। সে লক্ষ্যে আমরা প্রযুক্তির ব্যবহার করে তাদের নিরাপত্তাজনিত বিষয়গুলো সমাধানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বাংলাদেশের হাজার হাজার যাত্রীদের জন্য সেফটি টুলকিট চালু করা আমাদের এই প্রচেষ্টারই একটি অংশ। সেফটি টুলকিটের অন্যতম একটি ফিচার ট্রাস্টেড কন্ট্রাক্টস। এই ফিচারটির সাহায্যে যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের সব ট্রিপ অথবা বাছাইকৃত কিছু ট্রিপের সম্পর্কে তাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের জানাতে পারবেন। যাত্রীদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে সেফটি টুল কিটটি। এ বছরের মে মাসে ফিচারটি সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে।’

/সিএ/এসটি/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম